গোপন সুত্রে খবর পেয়ে প্রায় ১৫০ কুইন্টাল নকল সরষের তেল সহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার কালিয়াচক থানার সুলতানগঞ্জ কলেজ মোড় এলাকা থেকে উদ্ধার হয় নকল তেল তৈরির কারখানা। নকল তেল তৈরির সরঞ্জাম সহ বেশ কিছু নামীদামী কোম্পানির নকল শীল(মার্ক) উদ্ধার করে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা এলাকা জুরে।
জানাজায়, এদিন গোপন সুত্রে খবর পেয়ে অ্যাডিশনাল পুলিশ সুপার(গ্রামীণ) দীপক সরকারের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী হানা দেয় কালিয়াচক থানার সুলতানগঞ্জ কলেজ মোড় সংলগ্ন একটি তেল তৈরির কারখানায়। সেখান থেকে পুলিশ উদ্ধার করে প্রায় ১৫০ কুইন্টাল নকল সরিষার তেল। নকল সরিষার তেল তৈরির সরঞ্জাম সহ বেশকিছু নামীদামী কোম্পানির তেলের বোতল ও শীল। পুলিশের হাতে ধরা পরে দুই অভিযুক্ত।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, তেল মিল চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে ওই কারখানায় অবৈধ নকল তেল তৈরি করা হচ্ছিল। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ এদিন হানা দেয় সেখানে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই তেল মিলের মালিক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।